সরকারি অর্থ খরচ করে সিটি প্রশাসকরা ভোটের প্রচার চালাচ্ছেন : আসিফ মাহমুদ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ০১:০৫:৩৭

 সরকারি অর্থ খরচ করে সিটি প্রশাসকরা ভোটের প্রচার চালাচ্ছেন : আসিফ মাহমুদ

প্রজন্ম ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

সম্প্রতি রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি দেওয়া হয়েছে, তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়রপ্রার্থী বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জোটগতভাবে নির্বাচনে যাবে কি না তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।

দলীয় ব্যানার ছেড়ে শর্ত মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের জবাবে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে সরকারের একটি পক্ষ বিরোধিতা করছে, আরেক উপদেষ্টা বলছেন, শর্ত মেনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। আমি মনে করি, সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনসিপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি চলছে। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এনসিপি সমর্থিত মেয়র-প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

এ সম্পর্কিত খবর

মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ